BIDYA GHAR · HOUSE OF KNOWLEDGE

বিদ্যাঘর পাঠাগার

“বই পড়লে আলোকিত হই, না পড়লে অন্ধকারে রই”

রামপুর ইউনিয়নের একটি অরাজনৈতিক ও সামাজিক পাঠাগার। এখানে আছে ধর্মীয় বই, গল্পের বই, সাহিত্য ও অভিধান। সবার জন্য উন্মুক্ত।

স্থাপিত: 2025 খ্রি. · রামপুর ইউনিয়ন, চাঁদপুর সদর

শুভ উদ্বোধন

শুক্রবার, 31 অক্টোবর 2025 · বদরখোলা বাজার, রামপুর ইউনিয়ন

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী ফিতা কেটে বিদ্যাঘর পাঠাগারের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা মোঃ কবির হোসেন। সঞ্চালনায় ছিলেন সচিব আমিরুল ইসলাম রিয়াজ।

স্থানীয় শিক্ষক, আলেম, কলেজের প্রভাষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পাঠাগারে বিভিন্ন মনীষীর বই রাখতে হবে এবং ইসলামী বই সংরক্ষণ করতে হবে। যুবসমাজকে মাদক ও অন্যায় থেকে দূরে রাখা এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এর মূল উদ্দেশ্য।

আমাদের বইয়ের সংগ্রহ

ধর্মীয় বই, গল্পের বই, সাহিত্য, অভিধান ও আরও অনেক কিছু

সব দেখুন

পত্রিকায় বিদ্যাঘর

উদ্বোধনের খবর প্রকাশ করেছে স্থানীয় ও জাতীয় পত্রিকা

ছবি বড় করে পড়তে ক্লিক করুন

আমাদের প্রতিষ্ঠাতা

যাঁর হাত ধরে পথচলা

মোঃ কবির হোসেন

মোঃ কবির হোসেন

প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিদ্যাঘর পাঠাগার

যাঁর হাত ধরে বিদ্যাঘর পাঠাগারের পথচলা শুরু, তিনি মোঃ কবির হোসেন। তাঁর বাড়ি 5 নং রামপুর ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর।

তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। নিজের কর্মক্ষেত্রে সততা ও পূর্ণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ বিভাগেও তাঁর সুনাম আছে। কাজের ব্যস্ততার মাঝেও তিনি সমাজের জন্য সময় বের করেন।

তাঁর স্বপ্ন, নিজের এলাকার মানুষের হাতে বই পৌঁছে দেওয়া, যাতে জ্ঞানের আলোয় আলোকিত একটি সমাজ গড়ে ওঠে।

সমাজের সবার কাছে আমার বিনীত অনুরোধ, বিদ্যাঘর পাঠাগারকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনাদের সবার সহযোগিতা কামনা করি। একটি বই দিয়ে হলেও পাঠাগারের পাশে দাঁড়ান, এটাই সবার কাছে আমার অনুরোধ ও প্রত্যাশা।

বই বা অনুদান দিন

আ
আমিরুল ইসলাম রিয়াজসচিব

Facebook-এ সর্বশেষ

আমাদের নতুন খবর ও ছবি

Facebook পেজে যান

আপনিও পাশে থাকুন

একটি বই বা সামান্য অনুদান আরও অনেক পাঠকের কাছে জ্ঞানের আলো পৌঁছে দেবে।

কীভাবে দান করবেন